নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ ।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম কর্মকর্তা সমিতির অর্ধ দিনের বেতন বাবদ কর্তনকৃত ২’লক্ষ ৩০’হাজার টাকার চেক বিশ্ববিদ্যালয়ের প্রয়াত সহকারী রেজিস্ট্রার মোঃ আবু মোক্তাদীর পরিবারের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন ৷

আজ(১৭’ই নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ভিসি অফিসের সম্মেলন-কক্ষে চেক হস্তান্তরকালে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আলীমুজ্জামান (টুটুল), তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে