ক্যাম্পাস ডেস্ক ।। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি’র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের চূড়ান্ত ক্যাডেট বাছাই সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার(১০’ই নভেম্বর) সকালে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মুখে বিএনসিসি ক্যাডেট বাছাই অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে থেকে ৪০ জনকে বিএনসিসি ক্যাডেট নির্বাচন করা হয়।

বেরোবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশনা ও তত্ত¡াবধানে ক্যাডেট বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এসময় তিনি মাস্কসহ যথাযথ স্বাধ্যবিধি অনুসরণ করায় বিএনসিসি ক্যাডেটদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এই স্বেচ্ছাসেবামূলক সংগঠন থেকে ক্যাডেটরা সুশৃঙ্খল জীবন-যাপনের যে দীক্ষা লাভ করবেন তা ভবিষ্যত জীবনে কাজে লাগিয়ে তারা দেশকে এগিয়ে নেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও বেরোবি বিএনসিসি’র পিইউও মোঃ ফায়সাল-ই-আলম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও বেরোবি বিএনসিসি’র পিইউও ইফফাত আরা বাঁধন, ভিসি মহোদয়ের একান্ত সচিব (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, বেরোবি’র ক্যাডেট কর্পোরাল মোঃ আসাদুজ্জামান আবীর, ক্যাডেট সার্জেন্ট মোঃ মিজানুর রহমান, ক্যাডেট সার্জেন্ট লাবণী আক্তার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ নুরুননবী মন্ডলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদনের মধ্য থেকে বিএনসিসি’র ৩২ ব্যাটালিয়নের অধীনে বেরোবি শাখার ছেলেদের প্লাটুন ৫-এ ১১ জন ও প্লাটুন ৬-এ ১৬ জন এবং নারী প্লাটুন ৭-এ নির্বাচিত হয়েছে ১৩ জন। সর্বমোট ৪০ জন।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে