প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের জাস্টিস ডক্টর রাধাবিনোদ পাল ফ্যাকাল্টি অফ ল এর আয়োজনে  সংবিধান দিবস ২০২০ উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ক বিভাগের সহকারী অধ্যাপক ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. ইসমত আরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা  ড.মোহাম্মদ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়েরর আইন অনুষদের ডীন ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডক্টর হালিমা খাতুন,রবীন্দ্র মৈত্রী  বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের প্রধান প্রফেসর ডঃ মোঃ শহীদুর রহমান।

মূখ্য আলোচক ড. জহুরুল বলেন ১৯৭২ এর সংবিধান বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও দর্শনের প্রতিফলন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) এস এম হাসিবুর রশিদ তামিম। আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত  করেন মোঃ আশিকুর রহমান এবং  পবিত্র গীতা থেকে পাঠ করেন  প্রলয় মজুমদার।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন সোহেলী খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক নিলয় দাস নয়ন।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে