ডেস্ক রিপোর্ট ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে বৃক্ষরোপন কমসূচি’২০২০ পালিত হয়েছে।

এ উপলক্ষে ৩ নভেম্বর, মঙ্গলবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয় প্রধান গেট সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রমূখ।

পরে একই স্থানে এক সংক্ষিপ্ত সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ বলেন, পবিপ্রবি ক্যাম্পাসকে সৌন্দর্য্যমন্ডিত করতে নানা প্রজাতির গাছ লাগানো হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক প্রত্যেক নাগরিককেই ফলজ-বনজ-ঔষধি গাছ লাগানোর আহবান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে