সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হযরত মুহাম্মদ (সঃ) এবং ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করা যা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং দেশের প্রচলিত আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ বিধায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) দুই’শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং তাদের হলের সিট বাতিল করা হয়েছে । শিক্ষার্থীরা হলেন নোবিপ্রবি (২০১৭-১৮)শিক্ষাবর্ষের ইএসডিএম বিভাগের প্রতিক মজুমদার ও ফার্মেসি বিভাগের দীপ্ত পাল।

মঙ্গলবার (২৭’শে অক্টোবর) অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের জরুরী সভার সিদ্ধান্তক্রমে আজ ২৮’শে অক্টোবর এই আদেশ জারি করা হয়। একই সাথে তাদের কেন স্থায়ী বহিস্কার করা হবে না এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে কেনো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২’রা নভেম্বর মধ্যে নোবিপ্রবি রেজিস্ট্রার বরাবর জানাতে নির্দেশ দেয়া হয়েছে।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে