ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অফিসকক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ মোঃ আবদুস সালাম এর নিকট বৈশ্বিক মহামারী করোনা কালীন দূর্যোগে করোনায় আক্রান্ত মানুষের পাশে থাকবার জন্য কর্মকর্তা সমিতির উদ্যোগে কর্মকর্তাদের একদিনের বেতন কর্তনের সমপরিমান ৫’লক্ষ টাকার চেক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে প্রদানের জন্য মঙ্গলবার সকালে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.কাজী আকতার হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারন সম্পাদক ও আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান, সাধারন কর্মচারী সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমানসহ বিভিন্ন অফিসের অফিস প্রধানবৃন্দ ও বিশ^বিদ্যালয়ের সকল স্তরের কর্মকর্তারা।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ মোঃ আবদুস সালাম কর্মকর্তা সমিতির এই মহতী কাজের জন্য উপস্থিত সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে