ইসলামী বিশ্ববিদ্যালয়।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে বাঙালী জাতির অবিসংবাদিত নেতা, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৭’তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল হলের উদ্যোগে রবিবার হল প্রাঙ্গণে শেখ রাসেল এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পন শেষে শেখ রাসেলের বিদ্রেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব আ স ম শোয়াইব আহমেদ। পরে শেখ রাসেলের ৫৭’তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ মোঃ আবদুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ রবিউল হোসেন, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারন সম্পাদক ও আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান, ছাত্রলীগ ইবি শাখার নেতা কর্মীবৃন্দসহ শেখ রাসেল হলের হাউস টিউটর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটা অনূষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া শেখ রাসেলের ৫৭’তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল হলের উদ্যোগে আজ রাত ৯’টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























