ফ্যাশন সিন্ডিকেট বিডি কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ মেডিকেল কলেজ বনাম সিদ্দিকী গ্রুপ। সিদ্দিকী গ্রুপ প্রথমে টচে জিতে বল করার সিদ্ধান্ত নেয়।টচে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারের আগেই ১০৭ রানে অল আউট হয় বাংলাদেশ মেডিকেল কলেজ। ১০৭ রানের টার্গেটে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় সিদ্দিকী গ্রুপ। ৫৮ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সিদ্দিকী গ্রুপ এর জিয়াউল আলম রনি।

দিনের দ্বিতীয় ম্যাচে অ্যাপোলো হসপিটালস এর মুখোমুখি হয় লিটেল এঞ্জেলস লিমিটেড। টচে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৬ রানেই অল আউট হয়ে যায় অ্যাপোলো হসপিটালস। ১০৭ রানের টার্গেটে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টীম লিটেল এঞ্জেলস লিমিটেড। ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সেজান শামস।
টুর্নামেন্টের টাইটেল স্পনসর ফ্যাশন সিন্ডিকেট , কো-স্পনসর হিসেবে আছে টেক্স স্টাইলস বিডি ও এ.এম.জি.টি. টুর্নামেন্ট পার্টনার হিসেবে আছে অ্যাপোলো হসপিটালস ঢাকা ,টুর্নামেন্টের প্রিন্ট মিডিয়া পার্টনার- কালের কণ্ঠ ,অনলাইন মিডিয়া পার্টনার বিডি- টাইমস নিউজ ,রেডিও পার্টনার – রেডিও স্বাধীন ৯২.৪ এফএম।
টুর্নামেন্টের আয়োজক টি.কে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট।
স্পোর্টস ডেস্ক, বিডি টাইমস নিউজ








