দেশব্যাপী কৃষি সম্প্রসারণ বাতায়ন এর মাসব্যাপী পাইলটিং সম্পৃক্তকরণ সেমিনার কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকালে মিরপুর উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব সুবর্ণা রানী সাহা,কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ীর আইসিটি উইং, প্রোগ্রামার, ম্যানেজমেন্ট, পিপিআই আজম উদ্দীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কৃষি সম্প্রসারণ বাতায়ন ফোকাল মোঃ শাহানুর সাব্বীর, ফ্যাসিলিটেটর ও টিম লিডার, তানভীর কাদের, কনস্যালটেন্ট, মোঃ সামিউর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাদৎ হোসেন, সফটয়্যার ইন্জিনিয়ার মোঃ ওবায়দুল রেজা, মোঃ রাসেল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলনা করেন মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ। উল্লেখ্য, ইউএনডিপি এবং ইউএসএইড-এর কারিগরি সহায়তায় একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ড এর মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের কাছ থেকে আসা অসংখ্য উদ্ভাবনী প্রস্তাবনা থেকে বাছাই হয়ে সেবা প্রদানে সবচেয়ে বেশি উদ্ভাবনী প্রস্তাবনাসমূহ স্বল্প আকারে স্বল্প সময়ে পাইলট প্রকল্প আকারে বাস্তবায়নের জন্যে সীমিত অনুদান পাচ্ছে। পাইলট শেষে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সাহায্য নিয়ে উদ্ভাবনী সেবাটি দেশব্যাপী সম্প্রসারণ করা হয়। কৃষকদের নানা সমস্যার সমাধানে গত জানুয়ারি মাসে উদ্বোধন করা হয় ৩ টি অ্যাপ ‘কৃষকের ডিজিটাল ঠিকানা’, ‘কৃষকের জানালা’ এবং ‘বালাইনাশক নির্দেশিকা’। পাশাপাশি কৃষক ও কৃষি সেবাদানকারিদের জন্য কৃষি সমস্যা সমাধানে আরো ৮টি উদ্ভাবনী সেবা তৈরির কার্যক্রম চলমান রয়েছে।

শাহীন রেজা
কুষ্টিয়া,বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে