রাজশাহী কিংসকে হারিয়ে ৩৩ রানে ঘরের মাঠে অপ্রতিরোধ্য সিলেট বিপিএলে তৃতীয় জয় পেয়েছে। । আসরে এটি টানা তৃতীয় জয় নাসিরের দলের। ২০৬ রানের টার্গেটে ১৭২ করতে পেরেছে রাজশাহী কিংস।

টস জিতে রাজশাহীর এগিয়ে যাবার বাসনা পিষ্ট ফ্লেচার-থারাঙ্গার ধারাবাহিকতায়। আসরে দ্বিতীয়বারের মত সেঞ্চুরি পার্টনারশিপ দুজনের। ফ্লেচারের পাওয়ার শটের পর কিংস বোলারদের বিভ্রান্ত করেছেন থারাঙ্গা, নিখুঁত টাইমিংয়ে। ৪৮ রানে ফ্লেচার ফিরলেও থারাঙ্গা ফিরেছেন টানা তৃতীয় ফিফটি তুলে। দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরেছেন দানুস্কা গুনাথিলাকা। ১৬ রানে সাব্বিরের পর, দানুস্কা ফিরেছেন ৪২ এ। সবশেষ ম্যাচে বীরত্বের পরও ব্যাটিং অর্ডারে উন্নতি হয়নি সোহানের। তারপরও হোয়াইটলির ২৫ রানের ক্যামিওতে ২০০ ছাড়িয়েছে স্কোর।

২০৬ এর টার্গেটে সিলেটের ঘাটিতে কাঁপুনি ধরিয়েছেন কিংস ওপেনাররা। ২৪ রানে মুমিনুল ফিরেছেন সামর্থ্যের ঝলক দেখিয়ে এরপর মাত্র দুই বল টিকতে পেরেছেন রনি তালুকদার।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইমস্ নিউজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে