রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। বশেমুরবিপ্রবির পূর্বের দুই বারের কম্পিউটার চুরির ঘটনার কোনো কিনারা এখনো পর্যন্ত করা যায়নি, এর মধ্যেই ঘটলো কোয়ার্টার থেকে ফের চুরির ঘটনা। করোনা মহামারীতে অনিশ্চিত পরিস্থিতির কারণে গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। যথা নিয়মে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) লক ডাউন এর শুরু থেকেই বন্ধ।

দীর্ঘ প্রায় ৭’মাসের ছুটিতে বিশ্ববিদ্যালয়ে চুরির ঘটনা ঘটছে হরদম। লাইব্রেরি ভবন থেকে ৪৯ টি কম্পিউটার এর পুকুর চুরির পর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে ২টি কম্পিউটার চুরি, এবার বিশ্ববিদ্যালয়টির অফিসার্স কোয়ার্টার থেকে ঘটেছে স্যানিটারি ফিটিংস চুরির ঘটনা।

বিষয়টি নিশ্চিত হতে এস্টেট অফিসার সৈয়দ আনিসুস সাদেক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, “গত বেশকিছুদিন আগে আমরা চুরির বিষয়টি জানতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করছি ছাঁদের দরজা চোর ভবনে প্রবেশ করেছে। কারণ দরজার কিছু অংশ আমরা ভাঙা পেয়েছি। পরবর্তীতে চোর ফ্লাটগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ফিটিংসগুলো চুরি করেছে।”

চুরির এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস.এম.এস্কান্দার আলীকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি গতকাল (রবিবার) থেকে তাদের কার্যক্রম শুরু করেছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে