রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আগামী সপ্তাহের মধ্যে অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কিউ এম মাহবুব। তিনি জানান, “করোনা মহামারীর কবলে গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক স্থীতি নষ্ট হয়ে যাচ্ছে।

সম্প্রতি, দেশের বেশ কয়েকটি সরকারী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরাও দ্রুত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করার চিন্তা করছি।” কবে নাগাদ শুরু করা যাবে বলে মনে করেন, সাংবাদিকের এমন প্রশ্নে উপাচার্য বলেন, “হয়তো আগামী সপ্তাহের মধ্যে ইউজিসি কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক অনলাইন ক্লাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবো।

তবে সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান ও অনুষদের ডিনদের সাথে আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব অনলাইন ক্লাস শুরু করার চেষ্টা করছি।” ইন্টারনেট সুবিধা এবং ডিভাইস সম্পর্কিত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইনের ক্লাস পরিচালনা করার জন্য বিভিন্ন সিম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে স্বল্প মূল্যে শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে। আমরাও শিক্ষার্থীদের স্বল্প মূল্যে ইন্টারনেট সুবিধা দিয়ে অনলাইন ক্লাসে আগ্রহী করার যথেষ্ঠ চেষ্টা করছি।” প্রথম বর্ষের এক শিক্ষার্থী অনলাইন ক্লাসের ব্যাপারে জানায়, “দেশের বেশকয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু করে তারা প্রথম সেমিস্টারের কোর্স শেষ করে দ্বিতীয় সেমিস্টারের কোর্স শুরু করে ফেলেছে, কিন্তু আমরা এখনও প্রথম সেমিস্টারই শেষ করতে পারিনি। আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরেও অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পিছিয়ে থাকবো এটা মানা যায়না। তাই যত দ্রুত সম্ভব, অনলাইন ক্লাস শুরু করে সেমিস্টার ড্রপ থেকে আমাদের উদ্ধার করতে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি।”

উল্লেখ্য যে, সম্প্রতি দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করার বিষয়ে বেশ আগ্রহ প্রকাশ করছে এবং তারা অনলাইন ক্লাসে আগ্রহ প্রকাশ করে বিভিন্ন মাধ্যমে জানিয়েছে, ‘করোনার কারনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তারা সেশনজটে পরে যাবে। অন্যদিকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হওয়ার চাকরী বাজারে সেইসব শিক্ষার্থীদের থেকে এক বছর পিছিয়ে যাবে বলে অনলাইন ক্লাস করার আগ্রহ প্রকাশ করেছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা।’

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে