বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি)।। রংপুরের সেন্ট্রাল স্টোরের ই-রিকুইজিশন সফটওয়্যারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর, ২০২০) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ই-রিকুইজিশন সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডবিøউসি, পিএসসি(অব:) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দপ্তর ও বিভাগ অনলাইনেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভান্ডার থেকে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও দপ্তরের অফিসে ই-রিকুইজিশন সফটওয়্যারের সুষ্ঠুভাবে ব্যবহার নিশ্চিত করার জন্য শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ই-রিকুইজিশন সফটওয়্যার ব্যবহারের ফলে বিশ^বিদ্যালয়ের বাড়তি অপচয় কমে যাবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ভান্ডারের প্রয়োজনীয় স্টেশনারী, আসবাবপত্র, ইলেকট্রনিকসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে কাগজের ব্যবহার করতে হবে না, এর পরিবর্তে অনলাইনে রিক্যুইজিশন দিয়েই কাজ সম্পন্ন করতে পারবেন। এছাড়া দপ্তর প্রধানগণ অফিসে বসেই অনলাইনে তাঁদের দপ্তরের প্রয়োজনীয় মালামালের স্টকসহ চাহিদার বিষয়টি সহজে বুঝতে পারবেন এবং কেন্দ্রীয় ভান্ডার থেকে বিভিন্ন দপ্তরের সকল সামগ্রীর তথ্য দেখা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. নাজমুল হক, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, বেরোবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ রশীদুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জোয়ার্দার জাফর সাদিক, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ খন্দকার গোলাম মোস্তফা, কেন্দ্রিয় ভান্ডারের উপ-রেজিস্ট্রার কাজী আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে