রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। গোপালগঞ্জর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষকদের সাথে অসদাচরণ, শিক্ষকদের হুমকির বিচার, কেন্দ্রীয় লাইব্রেরী থেকে কম্পিউটার চুরির প্রকৃত চোরদের শনাক্তকরণ এবং তদন্ত কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি সুস্থ পরিবেশে প্রকাশ্যে শিক্ষদের হুমকি স্বরূপ কথা বলে তাদের অপমান করা হয়, এটা কখনই মানার নয়।” তারা আরও বলেন, “গত ৬আগস্ট বৃহস্পতিবার তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করার ১৪দিন অতিবাহিত হওয়ার পরেও প্রকৃত চোর এখনো শাস্তি পাচ্ছেনা। এটা কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব অবহেলা নাকি অন্যকিছু।” এব্যাপারে তদন্ত কমিটির রিপোর্ট সম্পর্কিত বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য ড. এ কিউ এম মাহবুব আমাদের জানায়, “বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার চুরি হয়ে যাওয়ার বিষয়টি তিনি যোগদান করার পর জানতে পারলেন।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু থানায় মামলা দিয়েছে সেজন্যে বিষয়টি পুলিশ প্রশাসন দেখবে।” তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে ৭সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গত ৬আগস্ট রেজিস্টার বরাবর তাদের তদন্ত রিপোর্ট প্রদান করে কিন্তু ব্যস্ততার কারনে কমিটির রিপোর্টটি দেখা হয়নি।” তিনি আরও বলেন,”কম্পিউটার চুরির মামলাটি যেহেতু পুলিশি মামলা হয়ে গেছে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে কোন হস্তক্ষেপ করতে পারবেনা তবে রিজেন্ট বোর্ডের সাথে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান।”

উল্লেখ্য যে, করোনার কারনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গত ২৬জুলাই থেকে ৯আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ‘অমর একুশে ফেব্রুয়ারী’ ভবন থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়ে যায় বলে জানা যায়, তবে এর মধ্যে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা গেলেও বাকি ১৫ টি কম্পিউটির উদ্ধার করা যায়নি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে