ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের তীব্র সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতেই সবকিছু বিক্রি করে দিচ্ছে বলেও অভিযোগ তার। শনিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন বিএনপি প্রধান।

দেশবিরোধী চুক্তি করে কেউ রক্ষা পায়নি বলেও সরকারকে সতর্ক করেন খালেদা জিয়া। শেখ হাসিনার ভারত সফরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের জন্য কিছুই রাখেননি। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণ প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। এসময় চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর পরিবারকে আর্থিক সহযোগিতা দেন তিনি। বলেন, শুধু র‌্যাব নয় এমন অনেক বাহিনী তৈরি হয়েছে যারা বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করছে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে