মেশকাত মিশু, রাবি প্রতিনিধি।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন করা হয়েছে। রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বুধবার সকাল ১০’টায় উপাচার্য ভবনের সম্মেলন কক্ষে University of Rajshahi শীর্ষক এই পেইজ উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছেন।সীমিত পরিসরে আয়োজিত  অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মাে . জাকারিয়া, রেজিস্ট্রর অধ্যাপক এম এ বারী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাে . আব্দুস সালাম, প্রক্টর অধ্যাপক মাে . লুৎফর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচলক অধ্যাপক আবু বকর মাে . ইসমাইল, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মাে . বাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পেইজের এডমিন ও জনসংযােগ দপ্তরের প্রশাসক ড . মাে . আজিজুর রহমান এর প্রয়ােজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও মাল্টিমিডিয়া প্রজেক্টরে তথ্য – উপাত্ত উপস্থাপন করেন। তিনি জানান, ‘facebook.com/rajshahi.university.ac.bd‘ এই লিংকের এই ফেইসবুক পেইজে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য , সংবাদ বিজ্ঞপ্তি ও ছবি , ভিডিও ইত্যাদি পাওয়া যাবে।
মেশকাত মিশু, রাজশাহী বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে