ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ শেষে কথিত র্যাগ ডে উদ্যাপন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় র্যাগ ডে- কে অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত আখ্যা দিয়ে একে নিষিদ্ধ ঘোষণা করেছে একাডেমিক পরিষদ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে ইথিক্যাল রিভিউ কমিটি গঠন করার সুপারিশ করা হয়। একইসঙ্গে যে সব বিভাগের অল্প কিছু পরীক্ষা নেওয়া বাকি আছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা কোরে তা নেওয়ার অনুমতিও দেওয়া হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























