আজ থেকে শুরু হয়েছে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ১০টি শিক্ষা বোর্ডের আওতায় এ বছর উচ্চ মাধ্যমিক স্তরের ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
প্রথম দিন বাংলা প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হল। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এবারও শুরুতে এমসিকিউ অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। প্রথমবারের মতো ২৬ বিষয়ের ৫০টি পত্রের প্রশ্ন হচ্ছে সৃজনশীল পদ্ধতিতে। যদিও বরাবরের মতোই রয়ে গেছে, প্রশ্ন ফাঁসের শঙ্কা। তবে পরীক্ষা নির্বিঘ্ন করতে, বোর্ড কর্তৃপক্ষসহ প্রশাসনের সব মহল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। লিখিত পরীক্ষা শেষ হবে, আগামী ১৫ জুন পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। এরপর ১৬ থেকে ২০ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ


























