নিউজ ডেস্ক।। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শরীয়াহ বোর্ডের সদস্য হিসেবে মনোনীত ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষকের অফার লেটার আজ (১৬’ই আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর নিকট হস্তান্তর করেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ফকির আকতারুল আলম।

এ সময় ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, শরীয়াহ বোর্ডের সদস্য হিসাবে মনোনীত আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ.ফ.ম আকবর হোসাইন ও আল-ফিকহ এÐ লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ছিদ্দিক উল্যা, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ নওয়াব আলী খান, অফিসার্স এসোসিয়েশনের আহŸায়ক আলমগীর হোসেন খান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড কুষ্টিয়া শাখার ম্যানেজার মোঃ মুঞ্জুরুল ইসলাম, ঝিনাইদহ শাখার ম্যানেজার মোঃ দবির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে