রমৈ প্রতিনিধি, কুষ্টিয়া।। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ যথাযোগ্য পালন করেছে।
দিনের শুরুতে দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল ১০ঃ৩০ মিনিটে উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান আলীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকাল ৫ঃ৩০ মিনিটে জাতীয় শোক দিবস ২০২০ এর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী। আলোচনা অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাম্মদ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের প্রধান প্রফেসর ডঃ মোঃ শহীদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিষয়ক বিভাগের সহকারী অধ্যাপক ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোছা. ইসমত আরা খাতুন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী সজিব আহমেদ। শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. রিপন আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ই ই ই বিভাগের প্রভাষক মোঃ রমজান আলী,পবিত্র গীতা থেকে পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের সিএসই প্রোগ্রামের শিক্ষার্থী অদিতি মন্ডল।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইইই বিভাগের প্রভাষক মোঃ আরিফুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) এস এম হাসিবুর রশিদ তামিম।
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























