রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী গভীর শ্রদ্ধাভরে পালন করছে।
এরই ধারাবাহিকতায়, বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিকে মাথায় রেখে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫’তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে ইতোমধ্যে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে।
উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- আগষ্ট মাসব্যাপী কালো ব্যাচ ধারণ, ১৫ ই আগষ্ট জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ, একইসাথে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বিকাল ৫.০০ টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা করা হবে।
রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























