ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) বুধবার ২৯’শে জুলাই’২০ অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। “ইতিহাসবিদ শুভ বসুর সাথে বিশ্ব ইতিহাস সন্ধ্যা” শিরোনামে সান্ধ্যকালীন আড্ডা ইউল্যাবের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সেন্টার ফর এ্যাডভান্সড থিওরি-যৌথভাবে এই আড্ডার আয়োজন করে।
আধুনিক বিশ্ব ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে ইতিহাসবিদ শুভ বসু আলোকপাত করেন।অনুষ্ঠানে আলোচনা হয় বৈশ্বিক দক্ষিণের ইতিহাস রচনার বিভন্ন দিক এবং কাঠামো নিয়ে।অধ্যাপক শুভ বসু দক্ষিণ এশিয়ার ইতিহাস চর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।তিনি দক্ষিণ এশিয়ার ইতিহাস চর্চায় জাতীয়তাবাদী, সাম্রাজ্যবাদী, মার্ক্সবাদী এবং নিম্নবর্গের ইতিহাস চর্চার ঘরানা নিয়ে বিশ্লেষণ করেন। এছাড়া তিনি বৈশ্বিক ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাস কীভাবে যুক্ত তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ষাটের দশক অনেকটা অবহেলিত রয়ে গেছে। যতটা গভীরতা ও গুরুত্ব দিয়ে ষাটের দশক আলোচনা হবার কথা ছিল ততটা এখনো হয়নি। এছাড়া ইতিহাসবিদ শুভ বসুর লেখা স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্যয়ের ইতিহাস গ্রন্থটি নিয়ে সভায় আলোচনা হয়। এই সান্ধ্যকালীন আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশের প্রথিতযশা চিন্তাবিদ ও লেখক ইউল্যাবের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের প্রফেসর সলিমুল্লাহ খান। এছাড়া স্বনামধন্য অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, অধ্যাপক শরিফ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক আকসাদুল আলম তাদের জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আরও প্রাণবন্ত করে তোলেন অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম প্রত্নতত্ত্ববিদ এবং ইউল্যাবের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহনাজ হুসনে জাহান। বাংলাদেশে বিশ্ব ইতিহাস পড়ানোর ক্ষেত্রে জোর দিতে হবে বলে মত প্রকাশ করেন অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিশ্ব ইতিহাস আমাদের সামনে নতুন দিগন্ত খুলে দিয়েছে, বিশ্ব ইতিহাসের মাধ্যমে আমরা সারা বিশ্বকে জানতে পারি। অধ্যাপক সোনিয়া নিশাত আমিন বলেন বাংলাদেশের ইতিহাসকে শুভ বসু যেভাবে বৈশ্বিক ষাটে স্থাপন করেছেন সেটি অনন্য অবদান হবে। তবে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় নারীদের ইতিহাস সামগ্রিকভাবে উপেক্ষিত থেকে গেছে।

অধ্যাপক আকসাদুল আলম বলেন, আমরা যখন আমাদেরইতিহাস লিখি তখন টেরিটরিয়ালিটির প্রশ্ন সচেতনভাবে চিন্তা করা উচিত। অধ্যাপক শাহনাজ হুসনে জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনাটি সঞ্চালনা করেন জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের লেকচারার আজিজুল রাসেল। এই সময় ইউল্যাবের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ আলোচনায় উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























