বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুরে মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং তাঁর স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের নামে পৃথক দুটি পশু কোরবানি দেওয়া হয়েছে।

মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র উদ্যোগে বেরোবিতে প্রথমবারের মত বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং তাঁর স্বামীর নামে দুটি পশু কোরবানি করা হয়।

পবিত্র ঈদ-উল-আযহার দিনে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন-এর নামে এবং আজ (৩ আগস্ট ২০২০) সোমবারে তাঁর স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন-এর নামে দুটি পশু কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম কাম-খতিব রকিব উদ্দিন আহাম্মেদ। এসময় রসায়ন বিভাগের প্রভাষক মোস্তফা কাইয়ুম শারাফাত, বিশ^বিদ্যালয় পুলিশ
ক্যাম্প-এর ইনচার্জ এসআই একেএম মুহিব্বুল ইসলাম এবং আনসার পিসি মোঃ বকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে