প্রীতম মজুমদার, ইবি প্রতিনিধি।। শোকাবহ আগষ্টের প্রথম দিনে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলী স্বরুপ মোমবাতি প্রজ্বলন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ভাস্কর্যের পাদদেশে ১০০ টি মোমবাতি প্রজ্বলনের কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। এসময় এক মিনিট নিরবতাও পালন করা হয়। মুজিব বর্ষে শোকের মাসের প্রথম কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল আমিন জোয়ার্দ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, বিপুল হোসেন খান, হোসেন মজুমদার, সাকিব, হাফিজ প্রমুখ।

উল্লেখ্য, শোকের মাসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন বলেন মুজিববর্ষে জাতির পিতার আদর্শের পূর্ণাঙ্গ বাস্তবায়নই তার প্রতি শ্রদ্ধা নিবেদনের একমাত্র মাধ্যম হওয়া উচিত।

প্রীতম মজুমদার, ইবি প্রতিনিধি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে