কুশল মেন্ডিসের অপরাজিত সেঞ্চুরির সুবাদে গল টেস্টের প্রথম দিনের নিয়ন্ত্রণ ছিল শ্রীলঙ্কার হাতে। প্রথম দু সেশনে বাংলাদেশ তিন উইকেট নিয়ে এগিয়ে গেলেও বাধ সাধেন মেন্ডিস ও গুনারত্নে। চতুর্থ উইকেট জুটিতে তারা ১৯৬ রানের জুটি গড়েন। প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩২১। মেন্ডিস ১৬৬ ও ডিকওয়েলা ১৪ রানে ব্যাট করছেন।

গলে টেস্টে প্রথম দিনে চার উইকেট তুলে নিয়েছেন তাসকিন, মুস্তাফিজুর, শুভাশিস ও মেহেদী। চা বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৫২ রান। এরপর বাংলাদেশের বোলারদের সামর্থের পরীক্ষা নেন মেন্ডিস ও গুনারত্নে। ৮৫ রান করা গুনারত্নেকে ফেরান তাসকিন।

সকালে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম সেশনে দুটি সাফল্য পায় বাংলাদেশের বোলাররা। ইনিংসের শুরুতে আউট হয়েছেন উপুল থারাঙ্গা। তাঁকে ৪ রানে বোল্ড করেন শুভাশিষ রায়। পরের বলেই উইকেট পেতে পারতেন শুভাশিষ। কিন্তু নো বলের কারণে উইকেট বঞ্চিত হন এ পেইসার।
লাঞ্চের ঠিক আগে দ্বিতীয় সাফল্য আসে। দিমুথ করুনারত্নেকে ৩০ রানে ফেরান মেহেদী মিরাজ।

তৃতীয় উইকেট আসে মুস্তাফিজের বলে। ১৯ মাস পর টেস্ট খেলতে নেমে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর। দিনেশ চান্দিমালকে ৫ রানে থামান টাইগার পেইস সেনসেশন ।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে