প্রিতম মজুমদার,(রমৈবি প্রতিনিধি)।। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের দইু বছর মেয়াদী এমপিএড প্রোগ্রামের ভার্চুয়াল ওরিয়েন্টেশন প্রোগ্রাম বৃহস্পতিবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ শহিদুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোছা. ইসমত আরা খাতুন, ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব শেখ মোস্তাফিজুর রহমান ও জনাব মোঃ মনিরুজ্জামান। উল্লেখ্য বাংলাদেশের ইতিহাসে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রথম দুই বছর মেয়াদি এমপিএড প্রোগ্রাম চালু করেছে এবং এর মধ্য দিয়ে শারীরিক শিক্ষায় আন্তর্জাতিক মানের ২ বছর মেয়াদী ডিগ্রি বাংলাদেশ প্রদান শুরু হল । এর পূর্বে ১ বছর মেয়াদী প্রোগ্রাম চলমান ছিল। যে প্রোগ্রাম উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন ইতিবাচক ফল বয়ে আনত না।
দেশের বিভিন্ন স্থান থেকে প্রথিতযশা ক্রীড়াবিদগণ অত্র প্রোগ্রামে ভর্তি হয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামে তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং প্রোগ্রামের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রিতম মজুমদার,(রমৈবি) প্রতিনিধি,
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























