বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আউট সোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের ভুয়া কার্যাদেশ বানিয়ে মালি ও ক্লিনার পদে চাকরির দেয়ার অভিযোগে প্রতারক চক্রের ৩’সদসকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫’শে জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক কৃতরা হলো, ১। মো: ওসমান গনি (৫২) পিতা: মৃত মোহাম্মদ আলী, সাং: খরমোদের পাড়া, মিঠাপুকুর, রংপুর, ২। মো: রিজভী আলম (২৬) পিতা: মোজাম্মেল হক, সাং: বটগাছ, পাবর্তীপুর, দিনাজপুর এবং ৩। মো: জাহিদুল ইসলাম (৪৫) পিতা: মৃত ওসমান গনি, সাং- পশ্চিম গনি পাড়া, ফুলবাড়ি, দিনাজপুর।
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আউট সোর্সিং পদ্ধতিতে জনবল(গার্ডেনার ও ক্লিনার) সরবারহের লক্ষে গত ৮’ই মার্চ তারিখে একটি দরপত্র আহবান করা হয় (স্মারক নং-বেরোবি/রেজি:/আ:সো:জন:/দরপত্র-বিজ্ঞপ্তি/২০২০/৪২৫, তারিখ: ০৮/০৩/২০২০।
পরবর্তীতে করোনাজনিত (কোভিড-১৯) পরিস্থিতির কারণে গত ২৩’শে মার্চ তারিখের উল্লিখিত দরপত্র বিজ্ঞপ্তিটি (স্মারক নং-বেরোবি/রেজি:/দরপত্র বিজ্ঞপ্তি করণ/২০২০/৫২৬, তারিখ: ২৩’শে মার্চ) হয় এবং গিতকরণের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জাতীয় ক্সদনিক পত্রিকায় প্রকাশিত হয়।
আউট সোর্সিং পদ্ধতিতে জনবল সরবারহের দরপত্র প্রক্রিয়াটির বিজ্ঞপ্তি থাকলেও গত ১৩/০৫/২০২০ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয় যে, একটি আসাধু প্রতারক চক্র ভুয়া কার্যাদেশ করে ‘নাছের ইন্টার ন্যশনাল’ নামে একটি প্রতিষ্ঠানকে আউট সোর্সিং পদ্ধতিতে জনবল সরবারহের কার্যাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে প্রচার করে সাধারণ জনগণের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। গত ১৩/০৫/২০২০ তারিখে সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এতদ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন আহবান জানানো হয়। উক্ত ভুয়া কার্যাদেশের বিষয়ে তদন্তের মাধ্যমে জালিয়াতি চক্রটি শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৪/০৫/২০২০ তারিখে রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি (তাজহাট থানার সাধারণ ডায়েরি নং-৫৬১, তারিখ-১৪/০৫/২০২০) করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























