যুক্তরাষ্ট্র প্রবাসী বান্টি মীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী-নির্মাতা, হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। ২৪ ফেব্রুয়ারি একই ব্যক্তির নামে সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।
আজ দুপুরে ধানমণ্ডি থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন শাওন। ফেসবুকে বান্টি মীরের অশালীন মন্তব্য ও হুমকির প্রেক্ষিতে মামলায় যোগ হয়েছে অনলাইনে হয়রানির বিষয়টিও। শাওনের অভিযোগ, বান্টি মীর নামের সেই ব্যক্তি শাওন ও তার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। এমনকি ফেইসবুকে ভিডিও লাইভের মাধ্যমেও তিনি মিথ্যে গল্প ছড়াচ্ছেন। মামলা প্রক্রিয়ার অংশ হিসেবে শাওন পুলিশকে কিছু প্রমাণাদি উপস্থাপন করেছেন।
মোস্তফা সরয়ার ফারুকীর ডুব চলচ্চিত্র ঘিরে আলোচনা শেষ না হতেই যুক্ত হলো মামলার বিষয়টি।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ























