ঠিক হয়ে গেছে শেখ কামাল ক্লাব কাপের সেমি ফাইনালের লাইন আপ। তবে পরিবর্তন এসেছে সূচীতে। রোববার শুরু হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে শুরু হবে সোমবার থেকে।
প্রথম সেমিফাইনালে এ গ্রুপের চ্যাম্পিয়ন টিসি স্পোর্টস খেলবে বি গ্রুপের রানার আপ মানাং মার্সিয়াংদির বিপক্ষে। ২৭ ফেব্রুয়ারি সোমবার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
দ্বিতীয় সেমি ফাইনাল ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার। একই সময়ে লড়বে বি গ্রুপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী ও এ গ্রুপের রানার আপ পোশেন এফসি। এরপর দুই দিন বিরতি দিয়ে ৩ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল।
স্পোর্টস ডেস্ক, বিডি টাইমস নিউজ



























