শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে চলছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। সকাল দশটায় শুরু হয়েছে দ্বিতীয় দিনের অনুশীলন।
শ্রীলংকায় টেস্টে সিরিজের জন্য শুক্রবার ক্যাম্পে যোগ দেন টাইগার ক্রিকেটাররা। প্রথম দিন ট্রেনার মারিও ভিলা ভারায়েনের কাছে রিপোর্ট করেন তারা। ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহা ও সহকারী কোচ রিচার্ড হ্যালসল।
শ্রীলঙ্কা সফরের আগে খুব বেশি সময় পাচ্ছে না দল। রোববার শেষ অনুশীলন করে ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় যাবে টাইগাররা।
স্পোর্টস নিউজ, বিডি টাইমস নিউজ



























