ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ইন্টারনেট অব থিংস (আইওটি) ল্যাব ডেটা সায়েন্সের গুরুত্ব বিবেচনা করে ১ জুন ২০২০ একটি ওয়েবিনারের আয়োজন করে।
ডেটা সায়েন্স এবং এর প্রয়োগের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। এই ওয়েবিনারে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট-এর ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ডিরেক্টর আবুল আল মোহাইমিন বিশ্বব্যাপী ডেটা সায়েন্সের চাহিদা ও তথ্যবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা কিভাবে ডেটা সায়েন্স বিশেষজ্ঞ হয়ে উঠতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
শুরুতে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও আইওটি ল্যাবের এক্সিকিউটিভ অ্যাডভাইজার ড. মুহাম্মদ গোলাম কিবরিয়া অংশগ্রহণকারীদের কাছে আইওটি ল্যাব সম্পর্কে ধারণা দেন। অনুষ্ঠানের মডারেটর হিসেবে ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার রহমান। সব শেষে সিএসই বিভাগের প্রধান এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মোত্তালিব ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























