ইবি প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্য কেন্দ্র ঘোষিত কর্মসূচীর সাথে সংগতি রেখে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

৫ জুন শক্রবার ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব মেনে তারা বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করে। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আল আমিন জোয়ার্দার, তৌকির মাহফুজ মাসুদ, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, হোসেন মজুমদার প্রমুখ। এবিষয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন পরিবেশ সুরক্ষার্থে কেন্দ্র ঘোষিত নির্দেশনার আলোকে আমাদের বৃক্ষরোপন।

উল্লেখ্য জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭ তম অধিবেশনে জনগণকে পরিবেশ সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে প্রতিবছর ৫ জুনকে পরিবেশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য “জীববৈচিত্র্য”।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে