ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন, পণ্যে পাটজাত ব্যবহার আইন ও ধুমপান আইনে চারটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে জরিমানা করেছে।

বৃহষ্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাদেকুর রহমান ও সহকারী কমিশনার (ভুমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যাদব সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

কালীগঞ্জ উপজেলা পরিষদের ইউএনও পেশকার শওকত আলী জানান, বৃহষ্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান নীমতলা বাসষ্ট্যান্ডে দেবনাথ সুইট এন্ড হোটেলকে ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা জরিমান করেন।

এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যাদব সরকার শহরের পুরাতন বাজার ও নীমতলা এলাকায় অভিযান চালিয়ে পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার আইনে মল্লিক ব্রাদার্সকে ১ হাজার টাকা ও ধুমপান আইনে অপর ২টি দোকানকে আরো ৪শ টাকা জরিমান করেন।

মোঃ জাহিদুর রহমান তারিক
ঝিনাইদহ, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে