পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রোগ্রামিং ক্লাব কর্তৃক আয়োজিত “বাংলাদেশের প্রোগ্রামিং শিক্ষার অতীত, বর্তমান, ভবিষ্যৎ” শীর্ষক ফেসবুক লাইভ আলোচনায় অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছেন অধ্যাপক ডঃ মোহাম্মদ কায়কোবাদ, সঞ্চালনায় থাকবেন প্রোগ্রামিং ক্লাবের কনভেনার সুবীর সাহা।অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট এবং লেখক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করছেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড শুরু করার পেছনে তার উল্লেখযোগ্য অবদান আছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্যে সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আইসিপিসিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অংশ নেয়ার ব্যাপারেও তার অবদান আছে। তিনি বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্সে জ্যেষ্ঠ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যুক্ত ছিলেন। তিনি গণিত অলিম্পিয়াডে প্রস্তুতির ওপর বেশ কয়েকটি বইও লিখেছেন। তার লেখা কলামে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের খবর এবং দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত দিকনির্দেশনা পাওয়া যায়। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের পাঠ্যসূচী প্রণয়নে ভূমিকা রেখেছেন
উল্লেখ্য, সুবীর সাহা পাবিপ্রবি সিএসই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি প্রোগ্রামিং ক্লাবের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবত। এবং শিক্ষার্থীদের মনুষ্যত্ব বোধ বৃদ্ধিতে, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক ধারণা প্রসার করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন “বইঘর “। এই কোয়ারেন্টাইনে ঘরে বসে শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই দেশ ও বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন কে নিয়ে লাইভ শো করেছেন যা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়ক হিসেবে কাজ করবে বলে তার বক্তব্য।
এ বিষয়ে জানতে চাইলে প্রোগ্রামিং ক্লাবের কনভেনার সুবীর সাহা বিডি টাইমস নিউজ কে বলেন- “করোনা ভাইরাসের এই সময়ে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মত আমাদের বিশ্ববিদ্যালয়ও বন্ধ, তাই সি এস ই বিভাগের ছাত্ররা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য আমি অনলাইন ক্লাস ও অনলাইনে ক্যারিয়ার প্রোগ্রাম গুলা নিয়মিত করছি। এরই ধারাবাহিকতায় বুয়েটের সিএসই বিভাগের আমার শিক্ষক, তথ্য প্রযুক্তিবিদ, দেশ বরেণ্য শিক্ষাবিদ, লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ স্যার কে অনুরোধ করি একটা অনলাইন আলোচনায় অংশ নিতে। স্যার সাগ্রহে রাজি হন। এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া।”আগামী ৫ই জুন ২০২০, সকাল ১০ ঘটিকায় ফেসবুক লাইভটি সম্প্রচার হবে সুবীর সাহার ফেসবুক টাইমলাইন থেকে। যা সবার জন্য উন্মুক্ত।
আকরাম নয়ন
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ



























