উচ্চ আদালতের রায় বাংলায় লেখার চেষ্টা চলছে। শিগগিরই এর বাস্তবায়ন হবে বলে আশা করছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সকালে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই আশাবাদ জানান তিনি।

প্রধান বিচারপতি জানান এরই মধ্যে হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতি বাংলায় রায় লেখা শুরু করেছেন। বিচারকদের দেয়া নির্দেশনা রেকর্ড হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তা বাংলায় টাইপ ও প্রিন্ট হয়ে যায় এমন যন্ত্রের অপেক্ষায় আছেন বলেও জানান সুরেন্দ্র কুমার সিনহা। তিনি আশা করেন এই যন্ত্র তৈরি করা গেলে বাংলায় রায় দেয়া সহজ হবে।

জানুয়ারিতে প্রধান বিচারপতি বলেন বেশির ভাগ আইনই ইংরেজিতে। উচ্চ আদালতের সবক্ষেত্রে বাংলা প্রচলনের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় বাধা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে