আজ ২৮’শে মে বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৫’তম বর্ষে পদার্পন করেছে। দেশের অন্যতম এই বিশ্ববিদ্যালয়টি প্রতি বছরই বিপুল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি উযযাপন করে আসছে। এ বছর বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমনের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দিবসটি জাঁকজমক পূর্ণভাবে উযযাপন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কতৃপক্ষ।
পরিস্থিতি স্বাভাবিক হলে এবং শিক্ষা কার্যক্রম পূনরায় শুরু হলে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপন করা হবে বলে উপাচার্য মহোদয় আশাবাদ ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষ্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
পাশাপাশি সবাইকে এ কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারনের এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
জনসংযোগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























