রোল বল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের নারীরা। ভুটানকে ৯-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে পুরুষ দল।

শেষ মুহূর্তে প্রস্তুতি ম্যাচে মূল গোলরক্ষকের পা ভাঙ্গায় অনেকেই শঙ্কায় ছিলেন দলের পারফরমেন্স নিয়ে। সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে ওঠে বাংলাদেশের নারীরা। দ্বিতীয় মিনিটে নেপালের জালে প্রথম বল জড়ান অধিনায়ক হিয়া। প্রথমার্ধের শেষে স্কোরলাইন দাড়ায় ৩-১ বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্বক হিয়ার দল। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক। এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করেছে পুরুষ দল। ম্যাচের ২২ সেকেন্ডেই ভুটানের জালে বল জড়ান হৃদয়। প্রথম ৫ মিনিটে ৩-০ গোলের লিড স্বাগতিকদের। প্রথমার্ধেই দুই গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে ভুটান। তবে বিরতির পর হৃদয় ও আরাফাত জুটির কাছে হার মানে তারা। এসময় আরো ছয় গোল হজম করে ভুটান। প্রথম ম্যাচে ৯ গোল করা হৃদয় এদিন করেছেন আরও ৪ গোল।

কোর্টে খেলোয়াড়দের দাপট থাকলেও মাঠের বাইরে অব্যবস্থাপনা অব্যাহত রয়েছে। বাংলাদেশের ছেলেদের ম্যাচ দুপুর আড়াইটায় শুরুর কথা থাকলেও তা শুরু হয় ১১ টা ৩০ এ। ঠিক সময়ে শ্রীলঙ্কার খেলোয়াড়দের কিটস না পৌঁছানোর অভিযোগও পাওয়া গেছে।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে