বাংলাদেশ ওষুধ শিল্প রপ্তানিতে গত এক দশক ধরে বিশ্বে বেশ সুনাম অর্জন করেছে। ওষুধ শিল্প সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে উল্লেখ করে এর অগ্রগতি রোধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবে স্যামসন এইচ চৌধুরী স্মৃতি সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। 

এই শিল্প রক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে বিক্রেতাদের চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ না দেয়ার নির্দেশনা দেন মন্ত্রী। এসময় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান জানান ওষুধ শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য দক্ষ মানবসম্পদ গড়ার ওপর জোর দেন তিনি।

হেলথ ডেস্ক, বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে