নারী বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার পথ কঠিন হয়ে গেল বাংলাদেশের। বাছাই পর্বের সুপার সিক্সে ভারতের কাছে ৯ উইকেটে হেরেছে রুমানার দল। ১৫৬ রানের টার্গেট ১৬ ওভার ৩ বল আগে টপকে যায় ভারতের মেয়েরা।

কলম্বোতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্রুত দুই উইকেট হারিয়ে রানের গতি ধীর হয়ে আসে। তৃতীয় উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন শারমিন আক্তার ও ফারজানা হক। ৩৫ কোরে আউট হন শারমিন। ফিফটি কোরে ফেরেন ফারজানা। শেষদিকে ছোট ছোট ইনিংসে সংগ্রহ দেড়শ ছাড়ায়।
জবাবে মোনা মিশরাম ও মিথিলা রাজের দূরন্ত ব্যাটিংয়ে সহজ জয় পায় ভারত। মিশরাম ৭৮ আর মিথিলা ৭৩ রানে অপরাজিত থাকেন। সুপার সিক্সের শীর্ষ চার দল খেলবে বিশ্বকাপের মূল পর্বে। রোববার শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে