কুষ্টিয়া প্রতিনিধিঃ বাংলাদেশের বিতর্ক অঙ্গনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) কুষ্টিয়া জোন এর আয়োজনে প্রথম বারেরমত জোনভূক্ত ৬ টি জেলার বিতার্কিকদের নিয়ে বুধবার সন্ধ্যায় শুরু হয়েছে এনডিএফ বিডি কুষ্টিয়া জোন ১ম ভার্চুয়াল বিতর্ক উৎসব -২০২০। উদ্বোধনী দিনের বিতর্কে অংশগ্রহন করে সরকারি দল: পাবনা (রায় বাহাদুর) বিরোধী দল: ঝিনাইদহ (ইলামিত্র ) বিতর্কের বিষয় ছিলো – “এই সংসদ মনে করে বাংলাদেশের সংকট সম্পদের নয় বরং চরিত্রের”
বিতর্কে জয়ী হয় বিরোধী দল। সেরা বক্তা বিরোধীদলীয় নেতা ফাহিম মুনতাছির ।
উক্ত প্রতিযোগিতায় কুষ্টিয়া জোন এর ৬ টি জেলা মেহেরপুর,চুয়াডাঙ্গা,ঝিনাইদহ, রাজবাড়ি,পাবনা,কুষ্টিয়া থেকে ১২ টি বিতর্ক দল অংশগ্রহণ করেছে। সংসদীয় ধারায় অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপদের আসন্ন ‘৭ম তম এনডিএফ বিডি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব -২০২০’ –এ আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
উক্ত বিতর্কে স্পিকার হিসেবে ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক সাবেক বিতার্কিক ড. আমানুর আমান। বিচারক এর দায়িত্ব পালন করেন, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব এর মডারেটর নাদিরা খানম, এনডিএফ বিডি সেন্ট্রাল এর সাংগাঠনিক সম্পাদক মাছুদ পারভেজ অভি, ঝিনাইদহ এনডিএফ এর কো-অর্ডিনেটর রাকিব হাসান সহ এনডিএফ বিডি কুষ্টিয়া জোন এর জোনাল হেড ও কুষ্টিয়া সরকারি কলেজ ডিবেটিং ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম.শামীম রানা। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ সেন্ট্রাল এর চেয়ারম্যান একেএম শোয়েব ও মহাসচিব তামজিদ হাসান পাপুল ।
সংগঠনটির মতে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও ঘরে থাকার কোন বিকল্প নেই। এমতাবস্থায় কুষ্টিয়া জোন ৬ টি জেলার মেধাবী বিতার্কিকদের অংশগ্রহণে জোন পর্যায়ে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও বিতর্ক শিল্পের যাত্রাকে এগিয়ে নিতে, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) কুষ্টিয়া জোন ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। এবিষয়ে এনডিএফ বিডি সেন্ট্রাল এর কো-চেয়ারম্যান এস.এম. শামীম রানা বলেন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের আঘাতে থমকে দাঁড়িয়েছে আমাদের সবার স্বাভাবিক জীবনযাপন। সকল পর্যায়ে বিরাজ করছে শঙ্কা ও ভীতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে সাধারণ জনগণের সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার ওপরে বিশেষ গুরুত্বারোপ করেছে।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ