ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাক্ষণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), সিনিয়র আইনজীবি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এস এম ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।

সোমবার সকাল ৭.৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সি.এম.এইচ)  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে  শোকের ছায়া। কান্নায় জর্জরিত হয়ে পড়ছে তার আত্মীয় স্বজনরা। তিনি ছিলেন সংসারের ধারক এবং বাহক। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের এপিপি অ্যাডভোকেট নাজমুল হক রিটন।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে