চুয়াডঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা পুজাতলা পাড়ায় তিন মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত তিন মাদকসেবীরা হলেন- চুয়াডাঙ্গা কালীপদ স্কুল পাড়ার আব্দুল মালেকের ছেলে সাইফদ্দিন(২৯) একই এলাকার শিবু চক্রবর্তীর ছেলে মিঠুন চক্রবর্তী (৩২) ও বাজার পাড়ার মজিবর রহমানের ছেলে মাসুদ রানা (৩০)।পুলিশ সুত্রে জানা যায়, গোপনা সংবাদের ভিত্তিতে মাদক সেবনের সংবাদ পেয়ে সদর ফাঁড়ি পুলিশের সহায়তায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে চুয়াডাঙ্গা বড় বাজার পুজাতলা পাড়াই একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গাঁজা সেবনরত অবস্থা ও গাঁজা সেবনের সারঞ্জমাদীসহ সাইফদ্দিন, মিঠুন ও মাসুদ রানা নামে তিনজনকে আটক করে অভিযানকারী দল। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।

সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে