আন্তর্জাতিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ছয়টি স্বর্ণের দিনে একক ইভেন্টে একমাত্র সোনা হীরা মনির। রিকার্ভ ডিভিশনের এককে স্বর্ণ জিতে চমক দেখিয়েছেন হীরা। ধারাবাহিকতা ধরে রেখে নভেম্বরে দেশের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সাফল্যের লক্ষ্য হীরা মনির।
হীরা মনি ছোট খাটো গড়নের ছিপছিপে মেয়েটি আর্চারি ফেডারেশনে এখন সবার প্রিয় নাম। শ্যামলী, সানারা যা পারেননি তাই অনাসায়ে লক্ষ্যভেদ করেছেন ঠাকুরগাঁয়ের এ মেয়েটি। ইভেন্টে এসেছে ছয়টি স্বর্ণ তবুও হীরা মনির স্বর্ণটির কদর যেনো সবচেয়ে বেশি। কেননা আজারবাইজানের শক্ত প্রতিপক্ষ রামোজামোভাকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে নারী এককের রিকার্ভের স্বর্ণ জিতবেন হিরা সেটা কেইবা জানতো। ২০১০ সালে বিকেএসপি থেকে যাত্রা শুরু এর আগে সর্বোচ্চ অর্জন ছিলো জাতীয় পর্যায়ে রৌপ্য জয়। এবার প্রথম স্বর্ণ জয়ের সম্মান সামনে আরো আত্মবিশ্বাসী করবে হীরা মনিকে।
আসছে নভেম্বরে দেশের মাটিতেই আবারও স্বর্ণ জয়ের লক্ষ্যে নিজেকে আরও নিখুঁত করার প্রত্যয় হীরা মনির।
স্পোর্টস ডেস্ক, বিডি টাইমস নিউজ।



























