ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগো বৃহস্পতিবার সকালে হাম-রুবেলা ক্যাম্পেইন পালনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূপুর সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মচারী ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় জানানো হয় আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপি হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে ৯ মাস থেকে ১০ বছরের বয়সী শিশুদেরকে এক ডোজ করে এম আর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে।এই উপজেলায় মোট ৫৬ হাজার ৫শ ১২জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে ৩৭হাজর ২শ জন স্কুল শিক্ষার্থী ও অন্যান্য কমিউিনিটির আরো ১৯ হাজার ৭শ ১২ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























