কুষ্টিয়া প্রতিনিধিঃ “মুজিব বর্ষের স্বাস্থ্য খাত, এগিয়ে যাক অনেক ধাপ” এই স্লোগানকে সামনে রেখে দেশের সকল মানুষকে করোনা ভাইরাস থেকে সচেতন করতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে করোনায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে শহরের দিশা টাওয়ারের হলরুমে বিএমএর সাধারন সম্পাদক ডাঃ এ.এফ.এম. আমিনুল হক রতনের সঞ্চলনায় এবং সভাপতি ডাঃ এস. এম মুসতানজিদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডাঃ ইহতেশামুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক ডাঃ শেখ শহীদ উল্লাহ, সদস্য ডাঃ জামাল উদ্দিন চৌধুরী। এসময় বক্তারা বলেন করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই এটা সচেতন হবার বিষয়। এসময় ঠান্ডা থেকে দূরে থাকা এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে ৩৯ তম বিসিএস এর সদ্য নিয়োগ প্রাপ্ত ৭০ জন ডাঃ ও সদ্য পদায়ন প্রাপ্ত ৩০ জন ডাঃ কে চিকিৎসক সংবর্ধনা দেওয়া হয় মেডিকেল এসোসিয়েশনের পক্ষ থেকে।

এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন এইচ এম আনারুল ইসলাম, বি এম এর সাবেক সভাপতি ডাঃ মনির, মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ডাঃ আশরাফুল হক দারা, আর.এম.ও ডাঃ তাপস কুমার সরকার, বিপিএমপিএ এর কুষ্টিয়া জেলা শাখার মহাসচিব ও রতন লিজা ম্যাটস্ এর চেয়ারম্যান ডাঃ আসমা জাহান লিজা,স্বাচিপ জেলা শাখার প্রাচার সম্পাদক ডাঃ আশিক হক সাগর, বি এম এর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ রাজীব মৈত্র, ডাঃ মনিরুজ্জামান টিপু প্রমূখ।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে