বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি নির্বাচন ২০২০ এ বিজয়ী হয়েছেন “বঙ্গবন্ধু,মুক্তিযুদ্ধ ও স্বাধিকার চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ” শীর্ষক (হাসিবুর – রকিবুল) প্যানেল৷

সোমবার ১০/০৩/২০২০ তারিখ সকাল ১০ টায়  বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডরমিটরি ভবনে শিক্ষক সমিতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়৷ ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড.দীপঙ্কর কুমার ফলাফল ঘোষনা করেন।
১৩০ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু,মুক্তিযুদ্ধ ও স্বাধিকার চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের ড.হাসিবুর রহমান (সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)। ১৪০ ভোট পেয়ে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই প্যানলের মোঃরকিবুল ইসলাম (প্রভাষক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ)।
এছাড়াও একই প্যানেলের শিক্ষক সহ সভাপতি পদে ড.মোঃবশির উদ্দিন ১১৩ ভোট,
কোষাধ্যক্ষ পদে ড. মোঃমাহবুব হাসান ১৩৬ ভোট,যুগ্ম সাধারন সম্পাদক পদে মোঃমুরাদ হোসেন ১২৬ ভোট,প্রচার সম্পাদক পদে শামসুল আরেফিন ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ৷সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মাহবুব আলম ১২১ ভোট ,সাদ্দাম হোসেন ১৪০ ভোট ,মোঃ ইমদাদুল হক ১৩৮ ভোট ,শানিতা জামান স্মৃতি ১৩৮ ভোট ,তরিকুল ইসলাম ১৩১ ভোট ,মোঃ আল-আমীন ১১৭ ভোট ,অভিজিৎ বিশ্বাস ১৩৯ ভোট ,
মোঃ আনোয়ারুজ্জামান ১২০ ভোট ,প্রনীতা দত্ত ১২২ ভোট পেয়ে।
নির্বাচিত সভাপতি ড. হাসিবুর রহমান জানান ,“আমাদের শিক্ষক সমিতির প্রথম কাজ হবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা এবং আমরা সকল শিক্ষকদের অধিকার আদায় ও তাদের যেকোন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবো। ”
উল্লেখ্য যে, উক্ত নির্বাচনে ৭ টি পদের বিপরীতে শিক্ষকদের দুটি প্যানেলের মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও দুজন শিক্ষক স্বতন্ত্রভাবে যুগ্ম সাধারন সম্পাদক ও প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন৷
রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে