বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯ এর ১২(১) ধারা অনুযায়ী আগামী ০৪(চার) বছরের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ-এর এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করেছেন প্রফেসর সরিফা সালোয়া ডিনা।
বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























