বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) রুম দখলকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক এবং এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিকাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷ রবিবার বেলা ১২টার দিকে ক্লাস রুম এবং অফিস রুমের মধ্যকার জায়গার অসমবন্টণ নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে ।

এসময় পার্শ্ববর্তী বিভাগ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থীদের সাথেও হাতাহাতির ঘটনা ঘটে ৷ এঘটনায় উভয় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২৫ জন এর মত গুরুতর আহত হয়। এদের ভিতর আন্তর্জাতিক সম্পর্ক (আই আর) বিভাগের শিক্ষার্থী নিলরঞ্জন গুরুতর আহত হয়ে বর্তমানে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন ৷ সংঘর্ষ চলাকালীন সময় উভয় বিভাগের শিক্ষক হামলার শিকার হয়। এতে উত্তেজনা আরো বেড়ে যায়। এবিষয়ে সংঘর্ষে আহত হওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষিকা মাহাবুবা উদ্দীন বলেন, “আমি অফিসে কাজ করছিলাম এমন সময় কিছু শিক্ষার্থী এসে অফিস রুমে হামলা চালায় ৷ এসময় তারা জানালার কাঁচ ভাঙ্গে তাতে আমি গুরুতর আহত হই ৷” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এমন ব্যবহার আমাদের জন্য সত্যিই দুঃখজনক ৷”

আহত হওয়া সাংবাদিক জানান, “তিনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পরে হাতের আঙুলে এবং পায়ে আঘাত পান।” এঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে ৷ বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে ।

রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে