বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, বিশ্ববিদ্যালয়ের উইমেন পিস ক্যাফে এবং শিক্ষক-শিক্ষার্থীদের অন্যান্য সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

আজ রবিবার (০৮ মার্চ ২০২০) বেলা ১১টায় ক্যাম্পাসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সংগঠন উইমেন পিস ক্যাফে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিস এ্যান্ড জাস্টিস এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পৃথকভাবে আয়োজিত অপর র‌্যালিটিও ক্যাম্পাস এবং পার্কমোড় প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান। বিভাগটির বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মীর তামান্না ছিদ্দিকাসহ বিভাগের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এতে অংশনেয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও প্রধান অতিথি হিসেবে র‌্যালিসহ দিনব্যাপী দিবসের অন্যান্য কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অপরদিকে উইমেন পিস ক্যাফে আয়োজিত র‌্যালিতে এবং সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল এন্ড ইন্টারিম হেড অব এইচ.আর জনাথান কার্টমেল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিসের নিবার্হী পরিচালক জনাব মনজুর হাসান ওবিই। এরপর দুপুরে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল রুমে দিবসটি উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। বেরোবি উইমেন পিস ক্যাফের উপদেষ্টা রওনক জাহান মৌশি এর স ালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন পিস ক্যাফের প্রধান মেন্টর ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুস্তারী। সেমিনারে বিশেষ অতিথিবৃন্দ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উইমেন পিস ক্যাফে নারীর অংশগ্রহণমূলক নানামূখি কর্মকান্ডের মধ্যদিয়ে ইতিমধ্যেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নারী জাগরণের ক্ষেত্রে তাঁরা সফলতার সাথে নানামূখি পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পরে তাঁরা এই বিষয়টিকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত সকল পদক্ষেপের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। অন্যান্যদের মাঝে এসময় বেরোবি উইমেন পিস ক্যাফের সকল মেন্টরবডির শিক্ষকবৃন্দ এবং পিস ক্যাফের অন্যান্য সদস্যবৃন্দ, ভলান্টিয়ার এবং অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রকল্প ব্যবস্থাপক জিয়া উদ্দিনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে বিশেষ অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অবস্থিত বেরোবি উইমেন পিস ক্যাফের অফিস এবং এর কার্যক্রম পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে নারীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের অংশও র‌্যালি শেষে অতিথিবৃন্দকে দেখানো হয়। সেমিনার শেষে উইমেন পিস ক্যাফের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে সকালে ক্যাফেটেরিয়ায় নবপ্রজন্ম শিক্ষক পরিষদের পক্ষ থেকেও পৃথকভাবে দিবসটি উপলক্ষে আলোচনার আয়োজন করা হয়। সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও পরিষদের আহবায়ক সুমাইয়া তাহসিন হামিদার সভাপতিত্বে আলোচনায় পরিষদের অন্যান্য শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

উল্লেখ্য, দিনের শেষ কর্মসূচিতে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শ ও চেতনাকে স্মরণ করতে মহীয়সী বেগম রোকেয়ার স্মৃতি কেন্দ্র রংপুরের পায়রাবন্দে যান এবং বিভিন্ন বিষয়ে ধারনা লাভ করেন বিশেষ অতিথিসহ উইমেন পিস ক্যাফের সকল সদস্যবৃন্দ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে