রাবি প্রতিনিধিঃ বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ কর্মসূচি পালন করা হয়।
তবে ক্যাম্পাস অভ্যন্তরে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের সামনে মানববন্ধন করার কথা থাকলেও পুলিশের অনুমতি না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে মিলিত হন নেতাকর্মীরা। পরে সেখানেও পুলিশী বাধাঁর সম্মুখীন হওয়ায় তড়িঘড়ি করে কর্মসূচী শেষ করেছেন তারা।মানববন্ধনে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন সানিন এর সঞ্চালনায় প্রচার সম্পদক মেহেদী হাসান বলেন, অগণতান্ত্রিকভাবে নির্বাচিত এ সরকার জনগণের আস্থা হারিয়েছে আরো অনেক আগেই। সরকারের অদায়িত্বশীল আচরণে বাধাগ্রস্থ হচ্ছে জনজীবনের উন্নয়ন। জনভোগান্তির কথা চিন্তা না করে সরকার বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি করছে বারবার।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর খালিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহি, রাশেদ আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন, সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সদস্য- মাহমুদুল মিঠু, বুলবুল রহমান, দীপ্ত, তাহের, নূর উদ্দীন, আবু সাঈদ, জাকির রেদওয়ান, হিমেল প্রমুখ।#
মেশকাত মিশু
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























